তিন দিনের কর্মসূচির ঘোষণা জামায়াতে ইসলামীর।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৪ ডিসেম্বর রাজধানীর কৃষিবিদ মিলনায়তনে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। ঢাকা মহানগরী উত্তর জামায়াতের আয়োজনে বিকেল সাড়ে ৩টায় শুরু হবে এই সভা, যেখানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন সংগঠনের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
এরপর ১৫ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে আরেকটি আলোচনা সভার আয়োজন করা হয়েছে। ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে বিকেল ৩টায় অনুষ্ঠিত এই সভায় উপস্থিত থাকবেন সম্মানিত আমির ডা. শফিকুর রহমান, যিনি গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন।
চূড়ান্ত দিনে, ১৬ ডিসেম্বর কেন্দ্রীয় যুব বিভাগের উদ্যোগে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে যুব র্যালি ও ম্যারাথন অনুষ্ঠিত হবে। সকাল ৭টায় শুরু হওয়া এই র্যালি শাহবাগ, কাঁটাবন, সাইন্স ল্যাব ও কলাবাগান হয়ে মানিক মিয়া এভিনিউতে মিলিত হবে। এতে আমির ডা. শফিকুর রহমান নেতৃত্ব দেবেন।
জামায়াতে ইসলামী দেশব্যাপী স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারকে সামনে রেখে এই তিনদিনব্যাপী কর্মসূচি পালন করতে সকল শাখা সংগঠন ও দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে। আলোচনা সভা, র্যালি ও দোয়ার মাধ্যমে ১৬ ডিসেম্বর ‘মহান বিজয় দিবস’ যথাযোগ্য মর্যাদায় স্মরণ করা হবে।
মতামত দিন