রাজনীতি
ছবি: সংগৃহীত

ঢামেকে হাদীকে দেখতে যাওয়া মির্জা আব্বাসকে ‘ভুয়া, ভুয়া’ বলে স্লোগান শুরু করেন হাদীর সমর্থকরা।

নিজেস্ব প্রতিবেদক:

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী গুলিবিদ্ধ হওয়ার পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস তাকে দেখতে ঢামেক হাসপাতালে পৌঁছান। শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে হাসপাতালের জরুরি বিভাগের বাইরে হাদীর সমর্থকরা ‘ভুয়া, ভুয়া’ স্লোগান দিয়ে আব্বাসের দিকে আক্রমণাত্মক আচরণ করে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনীর সদস্যরা তাকে নিরাপত্তার সঙ্গে হাসপাতালে প্রবেশ করান। এসময় হাদীর কর্মী ও সমর্থকেরা বিভিন্ন স্লোগান দিয়ে ক্ষোভ প্রকাশ করতে থাকেন।

এর আগে দুপুরে রাজধানীর বিজয়নগর এলাকার বক্স কালভার্ট এলাকায় নির্বাচনী প্রচারণার সময় হাদীর ওপর গুলি চালানো হয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক বলেন, “দুপুর আড়াইটার পরপরই তাকে হাসপাতালে আনা হয়। বাম কানের নিচে গুলি লেগেছে এবং তার অবস্থা আশঙ্কাজনক।”

ডিএমপির মতিঝিল বিভাগের উপকমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ জানান, “আমরা শুনেছি হাদী বিজয়নগরে গুলিবিদ্ধ হয়েছেন। এখনও বিষয়টি নিশ্চিত নয়। আমাদের টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে বিস্তারিত জানানো যাবে।”

মতামত দিন