রাজনীতি
ছবি: সংগৃহীত

আমরা ক্ষমতায় যাওয়ার জন্য এই নির্বাচন করছি না: নাহিদ ইসলাম।

নিজেস্ব প্রতিবেদক:

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জানিয়ে দিয়েছে, আসন্ন নির্বাচনে তারা ক্ষমতা অর্জনের লক্ষ্য নিয়ে অংশগ্রহণ করছে না। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বুধবার (১০ ডিসেম্বর) ১২৫ আসনে প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত প্রার্থীদের নাম ঘোষণা করার পর সংবাদ সম্মেলনে এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, “অনেকে জিজ্ঞাসা করেন, আমাদের কতটি আসন হবে বা আমরা কতটি আশা করি। আমরা ক্ষমতার জন্য নির্বাচন করছি না। আসন নিশ্চিত করার জন্য যদি লক্ষ্য হতো, আমরা কোনো জোটে যুক্ত হতেই পারতাম।”

তিনি আরও জানান, নির্বাচনের মূল লক্ষ্য হলো জনগণের কাছে পৌঁছে ‘হ্যাঁ’ প্রার্থীদের প্রচারণা করা। নাহিদ ইসলাম ব্যাখ্যা করেন, “‘হ্যাঁ’ মানে সংস্কার। এটি আমাদের গণঅভ্যুত্থানের পর অর্জিত অগ্রগতি অব্যাহত রাখার প্রতীক। আমরা আমাদের সংস্কারের অর্জনগুলো বাস্তবায়ন করতে চাই।”

প্রাথমিক মনোনয়ন তালিকায় যেসব প্রার্থী অন্তর্ভুক্ত হয়েছেন, তাদের ধন্যবাদ জানিয়ে নাহিদ ইসলাম বলেন, যারা তালিকায় স্থান পাননি, তাদেরও ভবিষ্যতে বিবেচনা করা হবে।

মতামত দিন