রাজনীতি
ছবি: সংগৃহীত

গুরুত্বপূর্ণ ঢাকা–১১ আসনে লড়বেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

নিজেস্ব প্রতিবেদক:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের মনোনয়ন প্রক্রিয়ায় প্রথম ধাপের প্রাথমিক তালিকা প্রকাশ করেছে। বুধবার (১০ ডিসেম্বর) বেলা ১১টায় বাংলামটর কার্যালয়ে দলের শীর্ষ নেতারা ১২৫টি আসনের প্রার্থীদের নাম ঘোষণা করেন।

প্রকাশিত তালিকায় দেখা যায়, ঢাকার গুরুত্বপূর্ণ ঢাকা–১১ আসনে লড়বেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। অন্যদিকে, একই আসনে বিএনপি ইতোমধ্যে এম এ কাইয়ুমকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছে—গত ৩ নভেম্বর দলটি এ তালিকা প্রকাশ করেছিল।

এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম পঞ্চগড়–১ আসনে লড়বেন বলে জানানো হয়েছে। কুমিল্লা–৪ আসনে দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ মনোনীত হয়েছেন। এছাড়া ঢাকা–৯ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। রংপুর–৪ আসনে লড়বেন দলের সদস্য সচিব আখতার হোসেন এবং ঢাকা–১৮ আসনে প্রার্থী হয়েছেন মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

এদিকে, কয়েকদিন আগেই—সোমবার (৩ নভেম্বর)—বিএনপি আসন্ন জাতীয় নির্বাচনের জন্য ২৩৭ আসনে প্রাথমিক প্রার্থীদের তালিকা প্রকাশ করে। গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তালিকাটি ঘোষণা করেন।

মতামত দিন