পাশের দেশ ভারতের সমর্থন নিয়ে ক্ষমতায় যেতে চাই না এনসিপি: হাসনাত আবদুল্লাহ।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ক্ষমতায় পৌঁছানোর জন্য তিনি জনগণকে প্রধান শক্তি হিসেবে ব্যবহার করতে চান। কোন অনিয়ম বা বাহ্যিক প্রভাব— কোন ‘আনহোলি নেক্সাস’,মিলিটার, মিডিয়া কিংবা পাশের দেশ ভারতের সমর্থন—নিয়ে ক্ষমতায় যেতে চান না।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২-এ ‘আবু সাঈদ হত্যা মামলায়’ সাক্ষ্য দেওয়ার পর তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন।
হাসনাত বলেন, ১৪ জুলাই শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছিল যখন কিছু আন্দোলনকারীদের ‘রাজাকারের নাতিপুতি এবং রাজাকারের সন্তান’ বলে সম্বোধন করা হয়। এরপর সারাদেশের বিশ্ববিদ্যালয়ে সেই মন্তব্য প্রত্যাহার করা হয় এবং শেখ হাসিনার কাছে শিক্ষার্থীরা নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানায়। কিন্তু পরের দিন, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং মহানগর ছাত্রলীগের সমর্থিত একটি হামলায় শিক্ষার্থীদের ওপর নিপীড়ন চালানো হয়। নারী শিক্ষার্থীরাও এর বাইরে ছিলেন না।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের হল থেকে বের করে দিয়ে প্রশাসনিক যোগসাজশে ১৫ জুলাই নির্যাতন চালানো হয়। এর প্রতিবাদে ১৬ জুলাই সারাদেশে বিক্ষোভ মিছিল হয়। রংপুরে সেই আন্দোলনের মধ্যে আবু সাঈদকে গুলি করে হত্যা করা হয়, চট্টগ্রামে ছাত্রদলের ওয়াসিমও নিহত হন। সারাদেশে ওইদিন মোট ছয়জন শিক্ষার্থী প্রাণ হারান।
হাসনাত অভিযোগ করেন, ১৭ জুলাই গায়েবানা জানাজা দিতে গেলে বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেয়া হয় এবং পুলিশ, বিজিবি ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী মিলিয়ে টিয়ারশেল, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে শিক্ষার্থীদের উপর দমন চালায়। তিনি বলেন, সেই সময় সবকিছু নিয়ন্ত্রণ করতেন শেখ হাসিনা, মিলিটারী, মিডিয়া ও বিচার ব্যবস্থাকে নিয়ন্ত্রণে রেখে।
মতামত দিন