রাজনীতি
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে জামায়াতের হিন্দু শাখার ৯ নেতার পদত্যাগ।

নিজেস্ব প্রতিবেদক:

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের জামায়াতে ইসলামীর হিন্দু শাখার ৯ নেতা সামাজিক ও পারিবারিক কারণে পদ ও দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন।

শনিবার (৬ ডিসেম্বর) রাতে পিড়ারবাড়ি বাজারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা পদত্যাগের ঘোষণা দেন।

পদত্যাগের পক্ষে বক্তব্য পাঠ করেন ওই শাখার সভাপতি মনজ মল্লিক ওরফে (ঝন্টু)। তিনি জানান, সহসভাপতি, উপদেষ্টা এবং সদস্যসহ ৯ জন এই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

পদত্যাগ করা নেতাদের মধ্যে রয়েছেন সভাপতি মনজ মল্লিক, সহসভাপতি বিমল বালা, উপদেষ্টা নারায়ণ হালদার এবং সদস্যরা—দুলাল মল্লিক, সবুজ মল্লিক, সুভাষ মধু, প্রকাশ সরকার, প্রদীপ ঢালী ও শিশির মল্লিক।

উপজেলা জামায়াতের সেক্রেটারি ফরিদ উদ্দিন মাসউদ জানান, সম্প্রতি নতুন কমিটি গঠিত হয়েছিল, তবে তারা পদত্যাগ করেছেন কি না তা তার কাছে নিশ্চিত নয়।


মতামত দিন