রাজশাহীতে এনসিপি নেতা সারজিস আলমকে ‘অবাঞ্ছিত’ বলার দায় স্বীকার করে ক্ষমা চেয়েছেন মোতালেব।
রাজশাহীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমকে ‘অবাঞ্ছিত’ ঘোষণার ঘটনায় বিতর্ক ছড়িয়ে পড়ার একদিন পর ক্ষমা চেয়েছেন সংগঠনের স্থানীয় সাবেক নেতা মোতালেব হোসেন।
শনিবার সকালে নিজের ফেসবুকে দেওয়া পোস্টে মোতালেব লিখেছেন, আগের স্ট্যাটাসে রাজশাহী জেলা এনসিপির আহ্বায়ক রুবেলের ঘনিষ্ঠ ব্যক্তি সাইফুল এবং তাদের পৃষ্ঠপোষক বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমনকে উদ্দেশ্য করে কথা বলতে গিয়ে ভুলভাবে সারজিস আলমকে জড়িয়ে ফেলেছেন।
এর আগে শুক্রবার রাতে দেওয়া আরেক পোস্টে মোতালেব অভিযোগ করেছিলেন, সাইফুলকে দলে এনেছেন ইমরান ইমন এবং তাকে পদও দিয়েছেন তিনি। সেই পোস্টে তিনি ইমরান ইমন ও সারজিস আলমের ঘনিষ্ঠতার কথাও উল্লেখ করে দাবি করেন, এ বিষয়ে বারবার জানানো হলেও সারজিস আলম কোনো ব্যবস্থা নেননি। তার সেই বক্তব্যে সারজিস আলমকে রাজশাহীতে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেন তিনি।
পরদিন নিজের বক্তব্য সংশোধন করে মোতালেব জানান, সারজিস আলমকে উদ্দেশ্য করে তার বক্তব্য ছিল না—এটি ভুলক্রমে হয়েছে এবং তিনি তা প্রত্যাহার করেছেন।

মতামত দিন