রাজনীতি
ছবি: সংগৃহীত

গণতন্ত্র রক্ষার আহ্বান জানালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

নিজেস্ব প্রতিবেদক:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের গণতান্ত্রিক শক্তিকে সবসময় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। শুক্রবার (৫ ডিসেম্বর) তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এই বার্তা দিয়েছেন।

তারেক রহমান লিখেছেন, ৬ ডিসেম্বর এক অবিস্মরণীয় দিন। ১৯৯০ সালের এই দিনে দীর্ঘ অবৈধ শাসনের অবসান ঘটে। ১৯৮২ সালের ২৪ মার্চ হোসেইন মোহাম্মদ এরশাদ শপথ ভেঙে রাষ্ট্রপতি আব্দুস সাত্তারকে ক্ষমতাচ্যুত করেন এবং অসাংবিধানিক শাসন জারি করেন। এর আগে স্বাধীনতার ঘোষক প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের ভিত্তি স্থাপন করেছিলেন।

তিনি আরও উল্লেখ করেছেন, দেশের জন্য গণতন্ত্র ফিরিয়ে আনতে দেশের নেত্রী খালেদা জিয়া দীর্ঘ নয় বছর কঠোর সংগ্রাম চালান। ছাত্র ও জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের ফলে ১৯৯০ সালের ৬ ডিসেম্বর স্বৈরশাসন পরাজিত হয়। এছাড়া ২০২৪ সালের ৫ আগস্টও জনগণ হিংস্র ফ্যাসিবাদী শক্তিকে পরাস্ত করেছে। তারেক রহমান বলছেন, স্বাধীনতার পরও গণতন্ত্রের প্রতিপাদ্য এবং সামাজিক ন্যায্যতা প্রতিষ্ঠার জন্য সংগ্রাম চালিয়ে যেতে হবে।

তারেক রহমানের কথায়, শেখ হাসিনার শাসনের সময়ে বিএনপির নেত্রী খালেদা জিয়া নানা রকম জেল-জুলুম এবং নিপীড়নের শিকার হয়েছেন। এছাড়া দেশের জাতীয়তাবাদী নেতাকর্মীও অত্যাচার ও দমনযজ্ঞের শিকার হয়েছেন। তিনি শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের রুহের মাগফিরাত কামনা করেন এবং গণতন্ত্রের জন্য সংগ্রাম করা সাধারণ মানুষ ও দেশবাসীকে অভিনন্দন জানান।

মতামত দিন