বেগম খালেদা জিয়ার এয়ার অ্যাম্বুলেন্স ফ্লাইটকে ‘ভিভিআইপি মুভমেন্ট’ ঘোষণা।
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার জন্য এয়ার অ্যাম্বুল্যান্সের ফ্লাইটকে ভিভিআইপি হিসেবে চিহ্নিত করে শিডিউল অনুমোদন দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ ইতোমধ্যে ফ্লাইট অবতরণের জন্য সব ক্লিয়ারেন্স দিয়েছে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ শনিবার (৬ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ৯ ডিসেম্বর ঢাকায় এয়ার অ্যাম্বুল্যান্স এসে পৌঁছাবে এবং ১০ ডিসেম্বর আবার ঢাকায় ত্যাগ করবে।
তিনি বলেন, “ভিভিআইপি মুভমেন্ট হিসেবে ফ্লাইটটি পরিচালনার জন্য অবতরণ থেকে টেকঅফ পর্যন্ত সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা এবং অপারেশনাল প্রস্তুতি নেওয়া হয়েছে। রুট এবং অবতরণের সময় চূড়ান্ত নিশ্চিতকরণ পাওয়ার পর সংশ্লিষ্ট ইউনিটগুলো সক্রিয় হয়ে কাজ শুরু করবে।”
মতামত দিন