রাজনীতি
ছবি: সংগৃহীত

খুলনা-১ আসনের জামায়াতের প্রার্থী হয়েছেন কৃষ্ণ নন্দী।

নিজেস্ব প্রতিবেদক:

হিন্দু অধ্যুষিত খুলনা-১ আসনে (দাকোপ-বটিয়াঘাটা) জামায়াতের প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয়েছে ব্যবসায়ী কৃষ্ণ নন্দীর। বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় খুলনা জামায়াত কার্যালয়ে অনুষ্ঠিত এক কর্মী সভায় এই তথ্য প্রকাশ করা হয়।
খুলনা জামায়াতের নেতৃবৃন্দ ও কৃষ্ণ নন্দী নিজেও প্রার্থী হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

খোঁজ জানার পর জানা গেছে, কৃষ্ণ নন্দী ডুমুরিয়ার চুকনগর এলাকায় ব্যবসায়ী হিসেবে পরিচিত। সেখানে তার কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। এর আগে তিনি আওয়ামী লীগের সাবেক এমপি নারায়ন চন্দ্র চন্দের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রাখতেন। গণঅভ্যুত্থানের পর জামায়াতের সেক্রেটারি জেনারেল ও খুলনা-৫ আসনের প্রার্থী মিয়া গোলাম পরওয়ারের সঙ্গে তার সুসম্পর্ক গড়ে ওঠে। বিভিন্ন জামায়াত সভা ও সমাবেশে মঞ্চে দাঁড়িয়ে তিনি দলকে সমর্থন জানাতে দেখা গেছে।

প্রার্থী হওয়ার বিষয়টি সম্পর্কে কৃষ্ণ নন্দী বলেন, "জামায়াত আমাকে প্রথম হিন্দু প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে। কাল সন্ধ্যায় প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয়েছে।" তিনি আশা প্রকাশ করেছেন, নির্বাচনে জয়ের সম্ভাবনা রয়েছে এবং আজ থেকে মাঠে প্রচারণা শুরু করেছেন।

মতামত দিন