রাজনীতি
ছবি: সংগৃহীত

অক্সফোর্ড ইউনিয়নের আমন্ত্রণ পেলেন হাসনাত আব্দুল্লাহ দেবেন ‘জুলাই বিপ্লব’ নিয়ে বক্তব্য।

নিজেস্ব প্রতিবেদক:

বাংলাদেশের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহকে যুক্তরাজ্যের বিখ্যাত অক্সফোর্ড ইউনিয়ন আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েছে। আগামী ২০২৬ সালের জানুয়ারির প্রথম সপ্তাহে ‘বাংলাদেশের জুলাই বিপ্লব’ শীর্ষক আন্তর্জাতিক প্যানেল আলোচনায় তিনি বক্তা হিসেবে যোগ দেবেন।

অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করছে অক্সফোর্ড ইউনিয়ন ও অক্সফোর্ড বাংলা সোসাইটি।

এ আমন্ত্রণটি এসেছে অক্সফোর্ড ইউনিয়ন সোসাইটির প্রেসিডেন্ট মুসা হিরাজের স্বাক্ষরিত চিঠিতে। সেখানে বলা হয়েছে—২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলন ও পরবর্তী ক্ষমতার পরিবর্তনের সময় ছাত্র-জনতার আন্দোলনে হাসনাত আব্দুল্লাহর নেতৃত্ব ছিল চোখে পড়ার মতো। একজন তরুণ রাজনৈতিক সংগঠক হিসেবে তার অভিজ্ঞতা এখন আন্তর্জাতিক অঙ্গনেও গুরুত্ব পাচ্ছে।

চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, আলোচনায় বক্তব্য দেওয়ার পাশাপাশি অক্সফোর্ডের শিক্ষার্থী ও গবেষকদের সঙ্গে নীতি, রাজনীতি ও সমসাময়িক নানা বিষয়ে মতবিনিময় করবেন তিনি। সফরকালে স্থানীয় সব সমন্বয় ও ব্যবস্থা দেখভাল করবে অক্সফোর্ড ইউনিয়ন নিজেই।

মতামত দিন