রাজনীতি
ছবি: সংগৃহীত

খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশজুড়ে দোয়ার কর্মসূচি ঘোষণা বিএনপির।

নিজেস্ব প্রতিবেদক:

বিএনপি দেশের সব মসজিদসহ বিভিন্ন উপাসনালয়ে দোয়া-প্রার্থনার কর্মসূচি হাতে নিয়েছে। বৃহস্পতিবার দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে এই উদ্যোগের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুক্রবার জুমার নামাজের পর ঢাকাসহ সারাদেশের মসজিদে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া হবে। এ কর্মসূচিতে দলের সব পর্যায়ের নেতা-কর্মী ও সাধারণ মুসল্লিদের অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

একই সঙ্গে অন্যান্য ধর্মাবলম্বীদেরও তাঁদের উপাসনালয়ে—মন্দির, গির্জা, প্যাগোডা—নিজ নিজ ধর্মীয় রীতিতে প্রার্থনা করার অনুরোধ জানিয়েছে দলটি।

এর আগে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে রিজভী সংবাদ সম্মেলনে বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থায় বড় কোনো পরিবর্তন নেই। তিনি অভিযোগ করেন, রাজনৈতিক নির্যাতনের মধ্য দিয়ে একজন দৃঢ়চেতা নেত্রীকে অসুস্থ করে দেওয়ার চেষ্টা হয়েছে।

রিজভীর বক্তব্য অনুযায়ী, দেশের মানুষ এখন খালেদা জিয়ার সুস্থতার জন্য প্রার্থনা করছেন, যেন তিনি দ্রুত সুস্থ হয়ে রাজনৈতিকভাবে সক্রিয় হতে পারেন।

এ সময় তিনি জানান, বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ নামে নতুন কর্মসূচি ৭ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে। এই কর্মসূচিতে যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি যোগ দেবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

নতুন কর্মসূচি ঘোষণা বিএনপির

মতামত দিন