রাজনীতি
ছবি: সংগৃহীত

উন্নত চিকিৎসার জন্য লন্ডন যেতে প্রস্তুতি নিচ্ছেন খালেদা জিয়া।

নিজেস্ব প্রতিবেদক:

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিএনপির ভেতরের একটি নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে—চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী দ্রুতই তাকে বিদেশে স্থানান্তর করা হবে।

খালেদা জিয়ার সঙ্গে যাচ্ছেন মোট ১৪ জন। তার মধ্যে আছেন সায়েদা শমীলা রহমানসহ নিয়মিত দেখভালের দায়িত্বে থাকা কয়েকজন ও সিনিয়র চিকিৎসক জাহিদ হোসেন, ফখরুদ্দীন সিদ্দিকী, শাহাবুদ্দীন তালুকদার, নুরুদ্দীন আহমদসহ আরও কয়েকজন বিশেষজ্ঞ। দলের পক্ষ থেকেও কয়েকজন দায়িত্বপ্রাপ্ত সফরে থাকবেন।

এদিকে ঢাকার কাতার দূতাবাস জানিয়েছে—এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে, পরিবারের পক্ষ থেকে সিদ্ধান্ত মিললেই উড়াল দেবে।

এরই মধ্যে চীন থেকে আসা ছয় সদস্যের একটি বিশেষজ্ঞ টিম বৃহস্পতিবার সকালে এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে গিয়ে তার শারীরিক অবস্থা মূল্যায়ন করেছে। তারা স্থানীয় চিকিৎসকদের সঙ্গে আলোচনা করে চিকিৎসা ব্যবস্থার অগ্রগতি ও পরবর্তী ধাপগুলো নিয়ে মত বিনিময় করেন।

গত রোববার রাতে খালেদা জিয়াকে এভারকেয়ারে ভর্তি করা হয়। হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনির পুরোনো জটিলতার সঙ্গে এবার শ্বাসকষ্ট আরও বেড়ে যায় বলে জানায় চিকিৎসক দল। বর্তমানে তিনি সিসিইউতে পর্যবেক্ষণে আছেন।

মতামত দিন