রাজনীতি
ছবি: সংগৃহীত

জামায়াতের জন্য প্রকৃত ওষুধ আওয়ামী লীগই: মির্জা আব্বাস।

নিজেস্ব প্রতিবেদক:

নির্বাচন ঘিরে দেওয়া বিভিন্ন বক্তব্যের সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, দেশের মানুষকে আর ফাঁকি দিয়ে রাজনীতি করা যাবে না। তাঁর ভাষায়, “মানুষ হয়তো বেশি শিক্ষিত নয়, কিন্তু কাউকে অন্ধভাবে অনুসরণ করবে না—এটা পরিষ্কার।

বুধবার (৩ ডিসেম্বর) রাজধানীর সিদ্ধেশ্বরীতে একটি মেডিকেল ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন, কিছু প্রার্থী ধর্মীয় আবেগকে উসকে দিয়ে ভোট চাইছেন—‘ভোট দিলে জান্নাত, না দিলে জাহান্নাম’—এ ধরনের কথাবার্তা মানুষকে বিভ্রান্ত করা ছাড়া কিছু নয়।

জামায়াতে ইসলামীকে উদ্দেশ করে তিনি কড়া ভাষায় বলেন, যারা অতীতে দেশের পক্ষে দাঁড়ায়নি, তারাই এখন উচ্চকণ্ঠে মাঠে নেমে ভোট চাইছে। তাঁর মন্তব্য, “আমরা যেটা পারব না—সেটা আওয়ামী লীগ পারে। এ কারণে কিছু লোক মাথা উঁচু করে উঠছে। বলতে খারাপ শোনালেও, আপনাদের জন্য প্রকৃত ওষুধ আওয়ামী লীগই।”

জামায়াতকে ‘ধর্ম বিকৃতকারী এবং অসভ্য দল’ আখ্যা দিয়ে তিনি বলেন, ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করার যে চেষ্টা চলছে—সেটা টেকসই হবে না।

অনুষ্ঠানে মির্জা আব্বাস বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করেন।

মতামত দিন