রাজনীতি
ছবি: সংগৃহীত

বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য ঢাকায় পৌঁছেছেন ব্রিটিশ বিশেষজ্ঞ চিকিৎসক ডা. রিচার্ড বিলি।

নিজেস্ব প্রতিবেদক:

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা ব্যবস্থায় নতুন সংযোজন হিসেবে যুক্তরাজ্য থেকে আসা বিশেষজ্ঞ চিকিৎসক ডা. রিচার্ড বিলি আজ ঢাকায় পৌঁছেছেন। বুধবার (৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে তিনি এভারকেয়ার হাসপাতালে প্রবেশ করে চিকিৎসক দলের সঙ্গে মতবিনিময় করেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, খালেদা জিয়া বর্তমানে চিকিৎসকদের নির্দেশনা অনুযায়ী সাড়া দিচ্ছেন এবং পর্যবেক্ষণে আছেন। তার শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

এদিকে ব্রিটিশ বিশেষজ্ঞের আগমনের পাশাপাশি চীন থেকেও আরেকটি চিকিৎসক দল আজ ঢাকায় আসার কথা রয়েছে, যারা খালেদা জিয়ার বর্তমান চিকিৎসা পরিস্থিতি মূল্যায়নে অংশ নেবেন বলে জানা গেছে।

মতামত দিন