রাজনীতি
ছবি: সংগৃহীত

আজ আসছে চীনা ও কাল আসবে ব্রিটিশ বিশেষজ্ঞ চিকিৎসক খালেদা জিয়ার চিকিৎসার জন্য।

নিজেস্ব প্রতিবেদক:

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত পরিস্থিতি নজর কাড়ছে। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, চীনের বিশেষজ্ঞ চিকিৎসকদের নতুন দল আজ মঙ্গলবার (২ ডিসেম্বর) রাতে ঢাকায় এসে পৌঁছাবে।

এরপর আগামীকাল বুধবার (৩ ডিসেম্বর) যুক্তরাজ্যের মেডিকেল টিমও ঢাকায় আসবেন।

বিএনপির এক কর্মকর্তা মঙ্গলবার সন্ধ্যায় এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গত সোমবার বিদেশি চিকিৎসকদের একটি দল ঢাকায় এসে এভারকেয়ার হাসপাতালে গিয়ে খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করেন।

বর্তমানে খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনও সংকটজনক এবং অপরিবর্তিত রয়েছে। তবে দলের পক্ষ থেকে বলা হয়েছে, তিনি প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করতে সক্ষম আছেন।

উল্লেখ্য, ২৩ নভেম্বর রাতের পর গুলশানস্থ তার বাসা ফিরোজা থেকে খালেদা জিয়াকে স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে আনা হয়। মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে তাকে ভর্তি করা হয়। এরপর থেকে তার শারীরিক অবস্থার অবনতি লক্ষ্য করা গেছে।

খালেদা জিয়া দীর্ঘদিন ধরে বিভিন্ন জটিল রোগে ভুগছেন, যার মধ্যে রয়েছে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস এবং চোখের সমস্যা

মতামত দিন