বরগুনায় বিএনপির জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা।
মেয়াদোত্তীর্ণ হওয়ায় বরগুনা জেলার সব উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন বিএনপি কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে দলটি। সোমবার (১ ডিসেম্বর) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
রিজভী জানান, বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতা শুধু দলের নয়, দেশের সাধারণ মানুষের মধ্যেও গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) রাজধানীর শ্যামলীতে নিজ বাসভবনে খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় কোরআনখানি ও সাদাকায়ে জারিয়ার অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।
তিনি বলেন, “খালেদা জিয়া দেশের মানুষের আস্থার প্রতীক। বহু সংকটময় সময়ে তিনি জনগণকে নেতৃত্ব দিয়েছেন এবং বিভিন্ন ষড়যন্ত্রের মুখে থেকেও অদম্য মনোবল দেখিয়েছেন।” অনুষ্ঠানে গুণী ইমামের তত্ত্বাবধানে এতিম শিশু ও মাদ্রাসার শিক্ষার্থীরা সকাল থেকে কোরআন তিলাওয়াত করেছেন।
সাদাকায়ে জারিয়ার অংশ হিসেবে চারটি ছাগল জবাই করে দারিদ্র ও অসহায়দের মধ্যে বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম, নির্বাহী কমিটির সদস্যরা, যুবদল ও ছাত্রদলের নেতারা এবং অন্যান্য অঙ্গসংগঠনের দায়িত্বপ্রাপ্তরা।

মতামত দিন