রাজনীতি
ছবি: সংগৃহীত

চিকিৎসা গ্রহণ করতে পারছেন বেগম খালেদা জিয়া গুজবে কান না দেওয়ার অনুরোধ ডা.জাহিদের।

নিজেস্ব প্রতিবেদক:

বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা বর্তমানে অপরিবর্তিত, তবে তিনি চিকিৎসা গ্রহণ করতে পারছেন। এ তথ্য নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

তিনি দেশবাসীর কাছে অনুরোধ করেছেন, গুজবে কান না দিয়ে ধৈর্য্য ধরার অনুরোধ করেন।

ডা. জাহিদ মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে বলেন, খালেদা জিয়ার সুস্থতার জন্য সবার দোয়া আশা করা যাচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সার্বক্ষণিক তার চিকিৎসার তদারকি করছেন। এছাড়া প্রধান উপদেষ্টা ড. ইউনূস, অন্তর্বর্তী সরকার এবং হাসপাতাল কতৃপক্ষসহ সবাই যথাসাধ্য সহায়তা প্রদান করছেন।

তিনি আরও জানান, আজ যুক্তরাজ্য থেকে বিশেষজ্ঞ চিকিৎসক দল এভারকেয়ার হাসপাতালে পৌঁছবেন। সমন্বিত চিকিৎসক দলের পরামর্শ ও মতামতের ভিত্তিতে প্রয়োজনে তাকে লন্ডনে নেওয়ার বিষয়ও বিবেচনা করা হবে।

প্রসঙ্গত, খালেদা জিয়াকে ২৩ নভেম্বর রাতে স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসার জন্য গুলশানের বাসা ‘ফিরোজা’ থেকে এভারকেয়ার হাসপাতালে আনা হয়। সেখানে তাকে ভর্তি করে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে পরীক্ষা-নিরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

চিকিৎসক বলেন, খালেদা জিয়া দীর্ঘদিন ধরে বিভিন্ন জটিল সমস্যায় ভুগছেন, যার মধ্যে রয়েছে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস ও চোখের সমস্যা। তিনি নিয়মিত চিকিৎসা নিচ্ছেন এবং বর্তমানে স্থিতিশীল থাকায় সঠিক তদারকির মাধ্যমে তার অবস্থার উন্নতি আশা করা যাচ্ছে।

ডা. জাহিদ দেশে বসবাসকারী সকলকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন এবং বলেছেন, সরকারের পাশাপাশি পারিবারিক তদারকি ও হাসপাতালের ব্যবস্থা যথাযথভাবে চলমান রয়েছে।

মতামত দিন