রাজনীতি
ছবি: সংগৃহীত

তারেক রহমান দ্রুতই দেশে ফিরবেন: সালাহউদ্দিন আহমদ।

নিজেস্ব প্রতিবেদক:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দ্রুতই দেশে ফিরবেন বলে ইঙ্গিত দিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। সোমবার (১ ডিসেম্বর) রাতে দলটির স্থায়ী কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এমন মন্তব্য করেন তিনি।

সালাহউদ্দিন জানান, নিয়মিত এজেন্ডা নিয়েই বৈঠক শুরু হলেও খালেদা জিয়ার চিকিৎসা–সংক্রান্ত আপডেট বিশেষভাবে আলোচনায় আসে। তিনি বলেন, “ম্যাডামের শারীরিক অবস্থা নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দেবেন তার প্রধান চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ।”

সভায় চলমান রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচনী প্রস্তুতি এবং দলের সাংগঠনিক নানা বিষয় নিয়েও সদস্যরা মত বিনিময় করেন বলে জানান সালাহউদ্দিন।

এদিকে এর আগে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানান, তারেক রহমান দেশে ফিরতে চাইলে সরকারের পক্ষ থেকে কোনো বাধা থাকবে না। প্রয়োজনে এক দিনের মধ্যেই ট্রাভেল পাস দেওয়া সম্ভব বলে তিনি মন্তব্য করেন।

মতামত দিন