রাজনীতি
ছবি: সংগৃহীত

খালেদা জিয়াকে ভিভিআইপি মর্যাদা দেওয়ার ঘোষণা করছে অন্তর্বর্তী সরকার।

নিজেস্ব প্রতিবেদক:

অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা উপদেষ্টা পরিষদ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ (ভিআইপি) মর্যাদা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে তার নিরাপত্তা জোরদার করার প্রক্রিয়া শুরু করা হয়েছে।

সোমবার সন্ধ্যায় অনুষ্ঠিত পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠক শেষে জানানো হয়, প্রক্রিয়াগত আনুষ্ঠানিকতা শেষ করে এ সংক্রান্ত প্রজ্ঞাপন দ্রুত জারি করা হবে।

খালেদা জিয়া বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। গত ২৩ নভেম্বর রাতের দিকে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে তাকে গুলশানের বাসা ফিরোজা থেকে হাসপাতালে নেওয়া হয়েছিল। সরকার বলছে, তার চিকিৎসা ও নিরাপত্তা—উভয় বিষয়কেই অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

মতামত দিন