রাজনীতি
ছবি: সংগৃহীত

বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কারণে ‘বিজয়ের মাসে বিজয় মশাল রোড শো’ স্থগিত করেছে বিএনপি।।

নিজেস্ব প্রতিবেদক:

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতির কারণে দলটির আয়োজন করা ‘বিজয়ের মাসে বিজয়’ মশাল রোড শো স্থগিত করা হয়েছে। রোববার (৩০ নভেম্বর) নয়াপল্টনে এক জরুরি সংবাদ সম্মেলনে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য জানান।

রিজভী বলেন, খালেদা জিয়ার স্বাস্থ্যগত অবস্থার কোনো পরিবর্তন ঘটেনি। তিনি এখনও হাসপাতালে চিকিৎসাধীন এবং দেশি-বিদেশি চিকিৎসকরা নিয়মিত পর্যবেক্ষণ করছেন।

গত শনিবার রাতের সংবাদ সম্মেলনে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়ে ছিলেন, সাবেক প্রধানমন্ত্রীকে দেখাশোনা করছেন দেশের চিকিৎসক দলের পাশাপাশি যুক্তরাজ্য, সৌদি আরব, চীন ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন হাসপাতালের বিশেষজ্ঞরা।

ডা. জাহিদ হোসেন আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খালেদা জিয়ার চিকিৎসার প্রতিটি ধাপ মনিটর করছেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছেন।

মতামত দিন