জরুরি সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছে বিএনপি।
নিজেস্ব প্রতিবেদক:
জরুরি সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছে বিএনপি। রোববার (৩০ নভেম্বর) দুপুর আড়াইটায় গুলশানের পরিবর্তে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়েই এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
দলীয় সূত্রে জানা গেছে, সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সমসাময়িক রাজনৈতিক অস্থিরতা, চলমান আন্দোলন–কৌশল এবং দলীয় অবস্থান নিয়ে তিনি বিস্তারিত ব্যাখ্যা দেবেন বলে ধারণা করা হচ্ছে।
এ ছাড়া চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা এবং দলকে ঘিরে সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনাও থাকতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

মতামত দিন