রাজনীতি
ছবি: সংগৃহীত

‘দেশ গড়ার পরিকল্পনা’,ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে নতুন কর্মসূচি শুরু করেছে বিএনপি।

নিজেস্ব প্রতিবেদক:

আগামী ৭ থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত ‘দেশ গড়ার পরিকল্পনা’ নামে নতুন ধারাবাহিক কর্মসূচি চালু করার ঘোষণা দিয়েছে বিএনপি।
রাজধানীতে বৃহস্পতিবার (২৭ নভেম্বর) এক জরুরি সংবাদ সম্মেলনে এ কর্মসূচির রূপরেখা তুলে ধরেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

রিজভী জানান, গণতন্ত্র ফিরিয়ে আনা ও রাষ্ট্রের কাঠামো পুনর্গঠনের আন্দোলনকে দীর্ঘমেয়াদী পথে নেওয়ার অংশ হিসেবেই এ উদ্যোগ। তার ভাষায়—এটি কেবল প্রতীকী কর্মসূচি নয়, বরং দলটির ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনারও একটি অধ্যায়।

এর আগে ডা. শামসুল আলম মিলনের ৩৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে নব্বইয়ের ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্যের আয়োজিত আলোচনায় অংশ নিয়ে রিজভী সরকারবিরোধী কঠোর সমালোচনা করেন। সেখানে তিনি বলেন, হুসেইন মুহম্মদ এরশাদ ও শেখ হাসিনার শাসন চরিত্রে মৌলিক কোনো ব্যবধান নেই।
তার অভিযোগ—বহু বছর ধরে দুই নেতাই রাজনৈতিক স্বার্থে পরস্পরকে আক্রমণ করলেও শেষ পর্যন্ত ক্ষমতার প্রয়োজনে একই পথে এসে দাঁড়িয়েছেন। রিজভীর কথায়, “গণতন্ত্রকে রক্তাক্ত করার দায় দু’জনেরই। ব্যাংক লুটের সূচনা করেন এরশাদ, আর তার পূর্ণরূপ দেন শেখ হাসিনা।”

মতামত দিন