এরশাদ ও শেখ হাসিনার চরিত্রে পার্থক্য নেই: রিজভী।
নিজেস্ব প্রতিবেদক:
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, হুসেইন মুহাম্মদ এরশাদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে কোনো মূলগত পার্থক্য নেই। তিনি বৃহস্পতিবার (২৭ নভেম্বর) শহীদ ডা. শামসুল আলম মিলনের ৩৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে নব্বইয়ের ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্যের আয়োজিত আলোচনা সভায় এ মন্তব্য করেন।
রিজভী বলেন, এরশাদ ও শেখ হাসিনা বারবার একে অপরের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনেছিলেন, তবুও এক চূড়ান্ত মুহূর্তে তারা একত্রিত হয়েছেন। তিনি অভিযোগ করেন, এই দুই নেতাই গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করেছেন; এরশাদ ব্যাংক লুট করেছেন এবং শেখ হাসিনা তা চূড়ান্ত রূপ দিয়েছেন।
শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া রায় সম্পর্কে রিজভী বলেন, আদালত প্রভাবিত হওয়ার কোনো ঘটনা ঘটেনি। তার ব্যাখ্যা, বর্তমান আদালত ও ট্রাইব্যুনালই শেখ হাসিনার বিচার করছে এবং অন্তর্বর্তী সরকারের সময় কোনো হস্তক্ষেপের সুযোগ ছিল না।
তিনি আরও বলেন, অবৈধ রাষ্ট্রক্ষমতা ব্যবহার করে দেশটির আইন নিজের স্বার্থে প্রয়োগ করেছেন শেখ হাসিনা। তবে বর্তমানে রাষ্ট্র নিয়ন্ত্রিত গুম-খুন বা রাজনৈতিক হস্তক্ষেপ নেই। কোর্টে প্রভাব বিস্তার করা হচ্ছে না, যা পূর্বে শেখ হাসিনা করেছিলেন। রিজভী বলেন, যারা নিজের দেশে নিজের সন্তান, ছাত্র বা শ্রমিক হত্যা করেছে, তাদের বিচারের আওতায় আনা হবে—বিচারহীনতা কখনো থাকতে পারে না।
মতামত দিন