সিসিইউতে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে কেবিন থেকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে তার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, দেশের ও বিদেশের বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে খালেদা জিয়া বর্তমানে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
চিকিৎসক জানান, হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে মেডিকেল বোর্ড নিয়মিত তার স্বাস্থ্য পর্যবেক্ষণ করছেন। পাশাপাশি, খালেদা জিয়া তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে আল্লাহর দরবারে দোয়া চেয়েছেন।
গত রোববার (২৩ নভেম্বর) রাতে গুলশানের বাসা ফিরোজা থেকে স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসার জন্য খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে আনা হয়েছিল। ভর্তি হওয়ার পর বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে তার স্বাস্থ্য পরিস্থিতি মনিটরিং করা হচ্ছে এবং প্রয়োজন অনুযায়ী চিকিৎসা দেওয়া হচ্ছে।

মতামত দিন