টাঙ্গাইলের সখিপুরে বিএনপির কোন্দলে দুই শতাধিক নেতাকর্মী পদত্যাগ।
টাঙ্গাইলের সখিপুরে উপজেলা বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্বের প্রভাবে গত দুই দিনে শতাধিক নেতাকর্মী দল ত্যাগ করেছেন। মঙ্গলবার (২৫ নভেম্বর) পর্যন্ত এই পদত্যাগের খবর পাওয়া গেছে।
পদত্যাগকারীরা অভিযোগ করেছেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে উপজেলা বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান স্বেচ্ছাচারীভাবে দলের কার্যক্রমে হস্তক্ষেপ করছেন। নেতাকর্মীদের মতামত উপেক্ষা করে ব্যক্তিগত সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হচ্ছে বলে তারা অভিযোগ করেন।
অন্যদিকে, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নাজিমুদ্দিন বলেন, পদত্যাগকারী নেতারা দলবিরোধী উদ্দেশ্য নিয়ে পদক্ষেপ নিয়েছেন। তিনি জানান, দল এখন তৃণমূলের সমর্থনে আরও একজোট এবং কিছু পদত্যাগী দলের ঐক্য নষ্ট করতে পারবে না।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল বলেন, কিছু কুচক্রী মহল দলের ভাবমূর্তি ক্ষুণ্নের চেষ্টা করছে, কিন্তু তারা সফল হবে না। তিনি আশা প্রকাশ করেন, ধানের শীষের প্রার্থী তৃণমূলের পূর্ণ সমর্থন নিয়ে বড় ব্যবধানে বিজয়ী হবেন এবং দল আগের চেয়ে শক্তিশালী ও ঐক্যবদ্ধ থাকবে।
মতামত দিন