কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ড: ক্ষতিগ্রস্তদের প্রতি তারেক রহমানের সমবেদনা।
তারেক রহমান লিখেছেন, এ দুর্যোগে পড়া পরিবারগুলোর প্রতি আমার আন্তরিক সমবেদনা রইল।তিনি আশা প্রকাশ করেন—দুঃসহ এই সময়ে আক্রান্ত মানুষগুলো ধৈর্য ধরে পরিস্থিতি সামাল দিতে সক্ষম হবে। তিনি বলেন, অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির প্রকৃত হিসাব এখনো পরিষ্কার নয়, তবে বহু পরিবার ঘর-বাড়ি হারিয়েছে বলে প্রাথমিক তথ্য পাওয়া গেছে।
ফেসবুক পোস্টে তিনি আরও উল্লেখ করেন, আগুন নেভাতে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের যে নিরলস প্রচেষ্টা—বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তার প্রতি পূর্ণ সমর্থন জানাচ্ছে। তাদের সম্মিলিত উদ্যোগ দেশবাসীকে নতুনভাবে অনুপ্রাণিত করেছে বলে মন্তব্য করেন তিনি।
এর আগে, মঙ্গলবার বিকেল ৫টার দিকে কড়াইল বস্তিতে আগুন লাগে। প্রায় সাড়ে পাঁচ ঘণ্টার চেষ্টায় রাতের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট ঘটনাস্থলে কাজ করে। প্রাথমিক হিসাবে, বস্তির অন্তত ১,৫০০ ঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।
মতামত দিন