বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতির কিছুটা উন্নতি।
নিজেস্ব প্রতিবেদক:
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের তুলনায় কিছুটা স্থিতিশীল রয়েছে। বর্তমানে তিনি এভারকেয়ার হাসপাতালে কেবিনে চিকিৎসা নিচ্ছেন।
মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে এই তথ্য জানিয়েছেন হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. শাহাবুদ্দিন তালুকদার।
গত রোববার রাতে স্বাস্থ্য পরীক্ষার জন্য গুলশানের বাসা ফিরোজা থেকে খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হয়। মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী তাকে ভর্তি রাখা হয়েছে এবং প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পাশাপাশি চিকিৎসা চলমান রয়েছে।
লন্ডন থেকে ছেলে তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমান নিয়মিতভাবে খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর রাখছেন। ঢাকায় তার পাশে রয়েছেন ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান।
এর আগে, গত ১৫ অক্টোবরও এক দিনের জন্য এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন খালেদা জিয়া। দীর্ঘদিন ধরে তিনি আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস ও চোখের সমস্যা সহ বিভিন্ন জটিলতায় ভুগছেন।

মতামত দিন