রাজনীতি
ছবি: সংগৃহীত

বিএনপিতে প্রথমবারের গুরুত্বপূর্ণ সভায় অংশ নিলেন খালেদা জিয়ার নাতনি জাইমা রহমান।

নিজেস্ব প্রতিবেদক:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নাতনি জাইমা রহমান প্রথমবার দলের গুরুত্বপূর্ণ সভায় অংশ নিয়েছেন।

রোববার (২৩ নভেম্বর) প্রবাসী ভোটারদের ভোট কার্যক্রম নিয়ে ইউরোপীয় প্রতিনিধি দলের ভার্চুয়াল সভায় যুক্ত হন তিনি।
সভার পরে দলের নেতাকর্মীদের ধন্যবাদ জানাতে এবং কাজের অগ্রগতি নিয়ে দিকনির্দেশনা দিতে দেখা যায় তাকে।

সভায় উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার এ. এম. এম. মাহবুব উদ্দিন খোকন।

জাইমা লন্ডনের লিংকন্স ইন থেকে ব্যারিস্টারি পাস করেছেন এবং কুইন মেরি ইউনিভার্সিটি থেকে আইন বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। ছোটবেলায় দাদী খালেদা জিয়ার সঙ্গে বিভিন্ন রাজনৈতিক অনুষ্ঠানে অংশ নেওয়ার অভিজ্ঞতা তার রয়েছে।

দলের শীর্ষ নেতারা মনে করছেন, জাইমার উপস্থিতি দলের ভবিষ্যত নেতৃত্বে প্রভাব ফেলবে এবং আন্তর্জাতিক যোগাযোগে নতুন মাত্রা যোগ করবে।

মতামত দিন