দীর্ঘমেয়াদী গ্যাস সংকট নিয়ে তিতাসে অভিযোগপত্র নিয়ে কার্যালয়ে ইশরাক।
নিজেস্ব প্রতিবেদক:
ঢাকা-৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইশরাক হোসেন সোমবার (২৪ নভেম্বর) তিতাস গ্যাসের প্রধান কার্যালয়ে গিয়ে নিজ এলাকার দীর্ঘদিনের গ্যাস সংকটের বিষয়ে আনুষ্ঠানিক অভিযোগ জমা দিয়েছেন।
তিনি সূত্রাপুর, গেন্ডারিয়া, ওয়ারি, চকবাজারসহ পুরান ঢাকার বিভিন্ন এলাকায় গ্যাস সংকটের কারণে সাধারণ মানুষ যে দুর্ভোগের মধ্যে রয়েছে তা তুলে ধরে দ্রুত সমস্যা সমাধানের জন্য তিতাস কর্তৃপক্ষকে আহ্বান জানান।
এ বিষয়ে তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক ইশরাক হোসেনকে আশ্বাস দিয়েছেন যে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেওয়া হবে।
মতামত দিন