রাজনীতি
ছবি: সংগৃহীত

এভারকেয়ারে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া,হার্ট–ফুসফুসে ইনফেকশন;সন্ধ্যায় জানানো হবে সিদ্ধান্ত।

নিজেস্ব প্রতিবেদক:

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার হার্ট ও ফুসফুসে সংক্রমণ শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। হাসপাতালে ভর্তি থাকার পর থেকে তার শারীরিক অবস্থায় বড় কোনো  পরিবর্তন আসেনি।

নতুন পদক্ষেপ বা চিকিৎসা পরিকল্পনা সম্পর্কে সিদ্ধান্ত জানানো হবে আজ সন্ধ্যা ৮টায়।

রোববার (২৩ নভেম্বর) দুপুরে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে তিনি হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন। হাসপাতালে পৌঁছানোর পরপরই তার জন্য একটি বিশেষ মেডিকেল বোর্ড গঠন করা হয়।

বোর্ডের চিকিৎসকদের মতে, গত কয়েক মাস ধরে বিভিন্ন শারীরিক জটিলতা দেখা দিচ্ছিল খালেদা জিয়ার। ভর্তি হওয়ার পর তার বেশ কয়েকটি পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। কিছু রিপোর্ট হাতে এলেও বাকিগুলো আসার অপেক্ষায় রয়েছেন চিকিৎসকরা। সব রিপোর্ট হাতে পেলে তার সামগ্রিক অবস্থা সম্পর্কে আরও নিশ্চিতভাবে বলা যাবে।

উল্লেখ্য, ৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, আর্থারাইটিস, হৃদরোগ, লিভার–কিডনি ও ফুসফুসের নানামুখী সমস্যায় ভুগছেন।

মতামত দিন