শুধু ক্ষমতা বা আসনের জন্য কারও সঙ্গে সমঝোতা করা হবে না: নাহিদ ইসলাম।
রোববার (২৩ নভেম্বর) রাজধানীর শাহবাগে সাঈদ কনভেনশন সেন্টারে সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন, দেশের তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করা হবে। তবে তিনি অভিযোগ করেন, প্রশাসনের আচরণ এখনও নিরপেক্ষ নয় এবং তারা কোনো এক দলের পক্ষপাতিত্ব করছে। তিনি সরকারের প্রতি আহ্বান জানান, জুলাই চেতনার আলোকে একটি সুন্দর ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের ব্যবস্থা করতে হবে।
দলের মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটওয়ারী জানান, শাপলা কলি দলীয় প্রতীক হলেও কমিশন থেকে এখনো চূড়ান্ত প্রতীকের অনুমোদন পাওয়া যায়নি। এতে নির্বাচনী প্রচারণায় সমস্যা তৈরি হচ্ছে। তিনি আরও বলেন, যদি সুষ্ঠু নির্বাচন বাধাগ্রস্ত হয়, অন্তর্বর্তী সরকারকে জবাবদিহিতার মুখোমুখি হতে হবে।
উত্তরাঞ্চলের প্রধান সংগঠক সার্জিস আলম বলেছেন, “এবারের নির্বাচন কেবল পুরনো বা প্রভাবশালী দলের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। দেশের সব ওয়ার্ডে কমিটি গঠন করা হবে।”
সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা বলেন, এনসিপি জবাবদিহিতার রাজনীতি প্রসারিত করতে চায়। পারিবারিক রাজনীতির বাইরে নতুন ধারা শুরু করেছে দলটি। মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হবে রোববার ও সোমবার। এ সময়ে নতুন ও আগ্রহী নেতৃত্বের যোগদান ঘটছে, যারা আগে রাজনীতিতে ভাবেননি।
মতামত দিন