পঞ্চগড়-১ আসনে বিএনপির প্রার্থী ব্যারিস্টার নওশাদ জমির, প্রতিদ্বন্দ্বিতায় এনসিপির সারজিস আলম।
ব্যারিস্টার নওশাদ জমির বিএনপির নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং দলটির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের জ্যেষ্ঠ সন্তান। এর আগে একবার জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি। এবারও পিতার আসন থেকেই পুনরায় মাঠে নামছেন এই তরুণ আইনজীবী।
অন্যদিকে, একই আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমও নির্বাচনী প্রস্তুতি নিচ্ছেন। ইতোমধ্যে তিনি এলাকায় প্রচারণা, জনসংযোগ ও উন্নয়নমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন।
পঞ্চগড়-১ আসনে আরও প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য নাজমুল হক প্রধান, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধান এবং জামায়াতে ইসলামী নেতা ইকবাল হোসাইন।
মতামত দিন