রাজনীতি
ছবি: সংগৃহীত

ছাত্রদলের দুই দিনের কর্মসূচি ঘোষণা।

নিজেস্ব প্রতিবেদক:

‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সোমবার (৩ নভেম্বর) সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই কর্মসূচির ঘোষণা দেন।

ছাত্রদলের দফতর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে কর্মসূচি সফল করার নির্দেশনা দেওয়া হয়েছে।

ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে—

  • ৭ নভেম্বর: সকাল ১০টায় শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ।

  • ৭ নভেম্বর: সারাদেশের বিশ্ববিদ্যালয় ও কলেজে পোস্টার সাঁটানো।

  • ৭ নভেম্বর: বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে আলোকচিত্র প্রদর্শনী; বিকেল ৩টায় নয়াপল্টনে র‍্যালি।

  • ৮ নভেম্বর: সারাদেশে বিশ্ববিদ্যালয়, মহানগর ও জেলায় আলোচনা সভা।

  • ৮ নভেম্বর: ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

মতামত দিন