রাজনীতি
ছবি: সংগৃহীত

সরকারের ভেতরের একটি অংশ নির্বাচনকে ভণ্ডুল করতে চাইছে:এনসিপি।

নিজেস্ব প্রতিবেদক:

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) অভিযোগ করেছে, সরকারের ভেতরের কোনো অংশ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাধা সৃষ্টি করতে চাইছে। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নেতারা বলেন, রাজনৈতিক দলগুলোর প্রস্তাব অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন করা হয়নি।

এনসিপির সদস্য সচিব আখতার হোসেন অভিযোগ করেন, জুলাই সনদ নিয়ে সরকারের ভেতরের একটি পক্ষ নির্বাচনের পদ্ধতিকে বানচাল করতে চাচ্ছে। তিনি বলেন, সরকার নিজের উদ্যোগ না নিয়ে রাজনৈতিক দলগুলোর কাছে বিষয়টি ঠেলে দিয়েছে।

সংবাদ সম্মেলনে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, দলীয় মতামতে গণভোটে যাওয়া উচিত নয়। তিনি উল্লেখ করেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনটি আসনে প্রার্থী হওয়ায় এটি গণতন্ত্রকে আরও সুসংগত করবে এবং দেশের নির্বাচনী সংস্কার এগিয়ে নেবে।

উল্লেখ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রাথমিক তালিকায় বিএনপি ২৩৭টি আসনের প্রার্থী ঘোষণা করেছে। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ফেনী-১, বগুড়া-৭ ও দিনাজপুর-৩ আসনে লড়বেন।

মতামত দিন