ত্রয়োদশ সংসদ নির্বাচনে ৩ আসনে খালেদা জিয়ার নাম ঘোষণা।
নিজেস্ব প্রতিবেদক:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ফেনী-১, বগুড়া-৭ ও দিনাজপুর-৩ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ প্রার্থী তালিকা ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি জানান, তালিকায় প্রার্থী পরিবর্তন হতে পারে। এছাড়া দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ আসন থেকে নির্বাচনে অংশ নেবেন।
এর আগে তারেক রহমানের নেতৃত্বে দলের স্থায়ী কমিটির বৈঠকে প্রার্থীদের প্রাথমিক তালিকা চূড়ান্ত করা হয়। ফখরুল বলেন, দীর্ঘ ১৬ বছর পর আগামী ফেব্রুয়ারি মাসে গণতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রাথমিক তালিকায় প্রায় ২৩৭ আসনের সম্ভাব্য প্রার্থী অন্তর্ভুক্ত করা হয়েছে। যেসব আসনে যুগপৎ আন্দোলন সঙ্গীদের প্রার্থী থাকবে, সেগুলো সমন্বয় করে চূড়ান্ত করা হবে।
মতামত দিন