রাজনীতি
ছবি: সংগৃহীত

ঢাকা-৬ আসন থেকে লড়বেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

নিজেস্ব প্রতিবেদক:

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য বিএনপি দুইশ ৩০টিরও বেশি আসনের প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করেছে। সোমবার (৩ নভেম্বর) গুলশানে দলের চেয়ারপার্সনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তালিকায় আলোচিত তরুণ নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকা-৬ আসনের প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। এছাড়া দুই শতাধিক আসনের সম্ভাব্য প্রার্থী তালিকা প্রকাশ করা হলেও, যেসব আসনে যুগপৎ আন্দোলন সঙ্গীদের প্রার্থী থাকবে, সেগুলো সমন্বয় করে চূড়ান্ত করা হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু ও ডা. এজেডএম জাহিদ হোসেন।

মতামত দিন