রাজনীতি
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির প্রার্থী তালিকায় ব্রহ্মণবাড়িয়া-২ খালি, রুমিন ফারহানার নাম নেই।

নিজেস্ব প্রতিবেদক:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ২৩৭ আসনে প্রার্থীদের প্রাথমিক তালিকা ঘোষণা করেছে বিএনপি। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে দলীয় প্রার্থীদের নাম প্রকাশ করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তালিকায় ব্রাহ্মণবাড়িয়ার ৬টি আসনের মধ্যে ৪টিতে প্রার্থী ঘোষণা করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) এবং ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে পদ শূন্য রাখা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের প্রার্থী ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেত্রী রুমিন ফারহানা, তবে তার নাম চূড়ান্ত তালিকায় দেখা যায়নি।

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন—যাদের মধ্যে খন্দকার মোশাররফ হোসেন, আমীর খসরু মাহমুদ চৌধুরী, গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান, নজরুল ইসলাম খান, এজেডএম জাহিদ হোসেন, মির্জা আব্বাস ও হাফিজ উদ্দিন রয়েছেন। এছাড়া সাংগঠনিক ও সহসাংগঠনিক সম্পাদকরাও উপস্থিত ছিলেন।

প্রার্থী ঘোষণার আগে দুপুর সাড়ে ১২টায় বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। পাঁচ ঘণ্টাব্যাপী বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠকে আসন্ন নির্বাচন ও রাজনৈতিক পরিস্থিতিতে করণীয় নিয়ে আলোচনা হয়।

রুমিন ফারহানার পটভূমি: তিনি সরাইলের শাহবাজপুর গ্রামের বাসিন্দা। তার বাবা ভাষাসংগ্রামী অলি আহাদ ছিলেন বিজয়নগর উপজেলার বুধন্তি ইউনিয়নের ইসলামপুর গ্রামের বাসিন্দা। ২০১২ সালে উপজেলা পুনর্গঠন শেষে ১০টি ইউনিয়ন নিয়ে বিজয়নগর উপজেলার যাত্রা শুরু হয়।

মতামত দিন