আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ২৩২ আসনে প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি।
সোমবার (৩ নভেম্বর) গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তালিকা প্রকাশ করেন।
দলীয় সূত্রে জানা গেছে, প্রার্থী চূড়ান্তের আগে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে আলোচনার মাধ্যমে প্রাথমিক তালিকা অনুমোদন দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, “প্রায় ২৩৫ আসনের সম্ভাব্য প্রার্থী তালিকা ঘোষণা করা হচ্ছে। যেসব আসনে যুগপৎ আন্দোলনের অংশীদার দলগুলোর প্রার্থী থাকবে, সেগুলো বিএনপি পরে সমন্বয় করবে।”
এ সময় উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু ও ডা. এ জেড এম জাহিদ হোসেন।
মতামত দিন