নয়াপল্টনে বিএনপি যৌথসভা ডেকেছে আগামীকাল।
আগামীকাল (রোববার) দুপুর ১২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হবে দলটির এক যৌথসভা। সভায় সভাপতিত্ব করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (১ নভেম্বর) দলের সহদপ্তর সম্পাদক মুনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব, যুগ্ম মহাসচিব, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবসহ কেন্দ্রীয় অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।
সভা শেষে সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের উদ্দেশে বক্তব্য দেবেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস (৭ নভেম্বর) সামনে রেখে এই যৌথসভা আয়োজন করা হয়েছে।

মতামত দিন