রাজনীতি
ছবি: সংগৃহীত

জুলাই সনদে বিএনপির স্বাক্ষরিত পৃষ্ঠা পরিবর্তন করে অন্য একটি পৃষ্ঠা প্রতিস্থাপন করা হয়েছে: রিজভী।

নিজেস্ব প্রতিবেদক:

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, জুলাই মাসের সনদে দলের স্বাক্ষরিত পৃষ্ঠা পরিবর্তন করে অন্য একটি পৃষ্ঠা প্রতিস্থাপন করা হয়েছে। তিনি এটিকে দুঃখজনক ঘটনা হিসেবে উল্লেখ করেছেন।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাজবাড়ী সদর উপজেলার খোলাবাড়িয়া এলাকায় জন্মান্ধ একজনকে সহায়তা প্রদান শেষে রিজভী বলেন, “ড.মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন কমিশন থেকে এমন প্রতারণামূলক কাজ আশা করা যায় না। আমরা প্রধান উপদেষ্টা এবং তার গঠিত কমিশনের উপর বিশ্বাস রাখি, কিন্তু এই ধরনের ঘটনা অত্যন্ত অবাক করা।”

রিজভী আরও বলেন, জুলাই সনদে মোট ৪৮টি ধারা রয়েছে। সনদটি আইনি স্বীকৃতি পেতে হলে সংবিধানে সংশোধনী প্রয়োজন। একই সঙ্গে তিনি মন্তব্য করেন, জনগণের অধিকার রক্ষা এবং সুরক্ষা নিশ্চিত করতে সরকার, কমিশন ও রাজনৈতিক দলগুলোর সর্বোচ্চ অগ্রাধিকার থাকা জরুরি।

মতামত দিন