উপদেষ্টাদের নির্বাচনে অংশ নেওয়া রোধে কমিশনকে নির্দেশ দেওয়ার দাবি নুরের।
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর জানিয়েছেন, আসন্ন নির্বাচনে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা যাতে অংশ নিতে না পারেন, তা নিশ্চিত করার জন্য নির্বাচন কমিশনকে পদক্ষেপ নিতে বলা হয়েছে।
বুধবার (২৯ অক্টোবর) প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে গণঅধিকার পরিষদের বৈঠকের পর এ তথ্য জানান নুর।
নুর আরও মন্তব্য করেন, বর্তমান পরিস্থিতিতে সীমিত সময়ে গণভোট এবং জাতীয় নির্বাচন আয়োজন করা সম্ভব নয়। পাশাপাশি তিনি বলেন, জুলাই সনদকে কেন্দ্র করে যদি রাজনৈতিক বিভাজন সৃষ্টি হয়, তাহলে নির্বাচনের প্রক্রিয়া ব্যাহত হতে পারে। তাঁর মতে, জুলাই সনদের বিষয়টি নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে চূড়ান্ত করা উচিত, এবং কোনো দলের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে প্রতীকের বিষয় নিয়ে বিতর্কে টানা উচিত নয়।
মতামত দিন