রাজনীতি
ছবি: সংগৃহীত

জুলাই সনদে সই করা বিএনপির ভুল এবং তা সংশোধনও বিএনপিকেই করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী।

নিজেস্ব প্রতিবেদক:

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া যাচাই না করেই বিএনপি তাতে সই করে বড় রাজনৈতিক ভুল করেছে। তার ভাষায়, এই ভুলের দায় ও পরিণতি এখন বিএনপিকেই বহন করতে হবে—এনসিপির নয়।

বুধবার (২৯ অক্টোবর) রাজধানীতে দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জুলাই সনদ বাস্তবায়নে ঐকমত্য কমিশনের সুপারিশ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

নাসীরুদ্দীন বলেন, এনসিপি জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রকাশের আগে কোনো স্বাক্ষর করবে না। তিনি ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে কেন্দ্রীয় শহিদ মিনার থেকে আনুষ্ঠানিকভাবে সেই আদেশ ঘোষণা করার আহ্বান জানান।

গণভোট প্রসঙ্গে তিনি বলেন, এর সময় নির্ধারণ নিয়ে বিএনপি ও জামায়াতের বিতর্কে এনসিপি যেতে চায় না। ভোটের আগে বা পরে—যখনই গণভোট হোক, তা অবশ্যই স্বচ্ছ ও নিরপেক্ষ হতে হবে। তবে নির্বাচনের দিনে হলে তা বিতর্কিত হওয়ার ঝুঁকি থাকবে। তিনি আরও বলেন, ভোটের আগে গণভোট হলে বিএনপি ও ফ্যাসিবিরোধী শক্তি সেটি নস্যাৎ করার চেষ্টা করতে পারে।

বিএনপির প্রতি কড়া সমালোচনা করে নাসীরুদ্দীন অভিযোগ করেন, দিনে আওয়ামী লীগের সমালোচনা করলেও রাতে দলটি তাদের সঙ্গে আপস করত। রাজনৈতিক ও বাণিজ্যিক স্বার্থে তাদের ঘনিষ্ঠতা বরাবরই ছিল। এখন যদি বিএনপি জুলাই সনদ ভণ্ডুল করে আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতায় ফেরানোর চেষ্টা করে, এনসিপি তা প্রতিরোধ করবে। পাশাপাশি তিনি বিএনপিকে সতর্ক করে বলেন, ফ্যাসিস্ট শক্তিকে ফেরাতে বিদেশি দূতাবাস বা জাতীয় পার্টির সঙ্গে গোপন বৈঠকে না বসাই উত্তম।

মতামত দিন