ঐকমত্য কমিশনের সুপারিশ নিয়ে আজ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বুধবার (২৯ অক্টোবর) দুপুর ১২টায় জরুরি সংবাদ সম্মেলন আহ্বান করেছে। দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়, বাংলামটরে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
দলের যুগ্ম সদস্য সচিব ও মিডিয়া সেল সম্পাদক মুশফিক উস সালেহীন জানিয়েছেন, ঐকমত্য কমিশনের সাম্প্রতিক সুপারিশের বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে এই সংবাদ সম্মেলন আয়োজন করা হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, খালেদ সাইফুল্লাহ, জাবেদ রাসিন এবং যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা।
এর আগে ২৫ অক্টোবর জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে এনসিপির একটি বৈঠক হয়। জাতীয় সংসদ ভবনের এলডি হলে অনুষ্ঠিত ওই বৈঠকে দলটির পাঁচ সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়।
দলের সদস্যসচিব আখতার হোসেনের নেতৃত্বে থাকা প্রতিনিধি দলে আরও ছিলেন যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, জাবেদ রাসিন, খালেদ সাইফুল্লাহ এবং যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা। বৈঠকে জুলাই সনদের আইনি ভিত্তি, বাস্তবায়ন আদেশ এবং সনদ সংশ্লিষ্ট বিভিন্ন প্রস্তাব নিয়ে আলোচনা হয়।
বৈঠকে ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রীয়াজসহ কমিশনের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

মতামত দিন