দেশের রাজনীতিকে পুরোনো সাংঘর্ষিক পথে ফিরিয়ে নেওয়া যাবে না: আমীর খসরু।
তিনি আরও বলেন, “বাংলাদেশের মানুষের মালিকানা ফিরিয়ে দেয়ার লড়াইয়ে সব দল এক পরিবারের মতো ঐক্যবদ্ধ ছিল। এখন সেই ঐক্য বজায় রেখে সুষ্ঠু নির্বাচন আয়োজন এবং গণতন্ত্রকে এগিয়ে নেওয়া প্রয়োজন।” তিনি যোগ করেন, “১৪ মাসেও গণতন্ত্রের ধারা পুরোপুরি ফিরে আসেনি। হিংসা বা সংঘর্ষের রাজনীতি আর গ্রহণযোগ্য নয়। প্রত্যেককে সহনশীল হয়ে জনগণের কাছে যেতে হবে।”
জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারও বলেন, “ফ্যাসিবাদী কর্তৃত্ববাদের কারণে যে নির্যাতন ঘটেছে, তা সভ্যতার বিপর্যয়।” তিনি দেশের গুরুত্বপূর্ণ ইস্যুতে দলগুলোর ঐক্যের ওপর জোর দেন।
এদিকে, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন স্পষ্ট জানিয়ে দিয়েছেন, জাতীয় পার্টি ও আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে না।
মতামত দিন