রাজনীতি
ছবি: সংগৃহীত

ফ্যাসিবাদী আওয়ামী লীগের পুনরাগমন রুখতে ঐক্যবদ্ধ থাকতে হবে: সালাহউদ্দিন আহমদ।

নিজেস্ব প্রতিবেদক:

শনিবার (২৫ অক্টোবর) শিল্পকলা একাডেমীতে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগের পুনরাগমন প্রতিহত করতে সব পথ বন্ধ করতে হবে।

তিনি তার ব্যক্তিগত সংগ্রামের কথা স্মরণ করে বলেন, ‘দুই চার কলামের জন্য আমাকে প্রায় সাড়ে নয় বছর নির্বাসনে থাকতে হয়েছে।

নির্যাতিত হয়ে কারাগারে কাটিয়েছি, নিজেকে আয়নার ঘরে সীমাবদ্ধ রেখেছি। তবুও কখনো সংগ্রামের পথ থেকে সরে আসিনি।’

সালাহউদ্দিন আরও বলেন, ‘আজ আমরা ছাত্র আন্দোলনের গৌরবময় ইতিহাস ও রক্তঝরা দিনগুলোর স্মৃতি পুনরায় অনুভব করেছি। এই অতীত আমাদের সামনে দৃঢ়তার পথে এগিয়ে যাওয়ার প্রেরণা দিচ্ছে।আমাদের লক্ষ্য হবে সন্তানদের জন্য একটি প্রকৃত গণতান্ত্রিক সমাজ ও সুষ্ঠু সরকার ব্যবস্থা গড়ে তোলা।’

তিনি জোর দিয়ে বলেন, ‘দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। মতাদর্শে পার্থক্য থাকলেও দেশের জন্য একসাথে কাজ করতে হবে। অনৈক্যের কারণে যদি ফ্যাসিবাদ ফিরে আসে, তা জাতি কখনো ক্ষমা করবে না।’

মতামত দিন