রাজনীতি
ছবি: সংগৃহীত

অতীতের করা ভুলের জন্য নিঃশর্ত ক্ষমা চাইলেন জামায়াতে ইসলামীর আমির।

নিজেস্ব প্রতিবেদক:

জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান বুধবার (২২ অক্টোবর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সাংবাদিকদের সঙ্গে আলাপে দলের অতীত কর্মকাণ্ডে যেকোনো ভুলের জন্য সকলের কাছে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন।

তিনি বলেন, “যেখানে আমাদের কারণে কেউ কষ্ট পেয়েছেন, সেটা ব্যক্তি হোক বা জাতি—আমরা বিনা শর্তে তাদের কাছে ক্ষমা চাই।

এটি প্রথমবার আমি প্রকাশ্যভাবে বলছি এবং এর আগে কোনো সিনিয়র নেতাও এই কথা বলেননি।”

ডা. শফিকুর রহমান আরও বলেন, জামায়াতের সকল ভুল জানা-অজানা, যারা এই ভুলগুলো শুধরে দিয়েছেন তাদের প্রতি দলের কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি জাতীয় সংসদ নির্বাচনের আগে পিআরসহ বিভিন্ন ইস্যুতে গণভোটের প্রস্তাব দেন।

এ সময় তিনি নিশ্চিত করেন, আগামী ফেব্রুয়ারির রোজার আগে নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই। জামায়াত ক্ষমতায় এলে সংখ্যালঘুদের সাংবিধানিক অধিকার রক্ষা হবে বলে আশ্বাস দেন।

প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে জামায়াতে ইসলামী আমির বলেন, “বাংলাদেশ জামায়াত সমতার ভিত্তিতে ভারতের সঙ্গে সম্পর্ক গড়তে চায়।”

মতামত দিন