জামায়াতে ইসলামী ও খেলাফত মজলিস নতুন কর্মসূচি ঘোষণা।
নিজেস্ব প্রতিবেদক:
বাংলাদেশ জামায়াতে ইসলামী, খেলাফত মজলিস ও সমমনা কিছু রাজনৈতিক দল নতুন কর্মসূচি ঘোষণা করেছে। দলগুলো তাদের পাঁচ দফা দাবির বাস্তবায়ন নিশ্চিত করতে এই কর্মসূচি হাতে নিয়েছে।
রোববার (১৯ অক্টোবর) এ তথ্য প্রকাশ করা হয়।
কর্মসূচি অনুযায়ী, ২০ অক্টোবর রাজধানীতে, ২৫ অক্টোবর বিভাগীয় শহরে এবং ২৭ অক্টোবর জেলা শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে। এই দাবিগুলোর মধ্যে রয়েছে জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করা, গণভোট কার্যকর করা এবং পিআর পদ্ধতিসহ অন্যান্য প্রাসঙ্গিক ব্যবস্থা গ্রহণ।

মতামত দিন