রাজনীতি
ছবি: সংগৃহীত

দেশজুড়ে একসঙ্গে এতগুলো আগুন লাগা ঘটনাগুলো পূর্বপরিকল্পিত বলে মনে হচ্ছে: এনসিপি নেতা শিশির।

নিজেস্ব প্রতিবেদক:

সারা দেশে একই সময়ে ধারাবাহিক অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির।

রোববার (১৯ অক্টোবর) দুপুরে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, “দেশজুড়ে একসঙ্গে এতগুলো আগুন লাগা ঘটনাগুলো পূর্বপরিকল্পিত বলে মনে হচ্ছে।

দেশি ও বিদেশি ষড়যন্ত্রকারীরা ভয়ংকর এক আগুনের খেলায় নেমেছে।”

শিশির তার পোস্টে আরও উল্লেখ করেন, “এই ‘আগুনলীগ’-এর বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলতে হবে। আওয়ামী লীগ ও তাদের দেশি-বিদেশি সহযোগীরা বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করার যে দুরভিসন্ধিমূলক পরিকল্পনা করতে পারে, তা এখনই রুখে দেওয়া জরুরি।”

১. হাইভ্যালু টার্গেট অ্যাসাসিনেশন।

২. হঠাৎ গুরুত্বপূর্ণ স্থানে অগ্নিসংযোগ (কেপিআইসহ)।

৩. ধর্মীয় স্থানে অতর্কিত হামলা।

৪. সুউচ্চ ভবনে অগ্নিসংযোগ।

৫. সরকারি স্থাপনায় হামলা।

৬. রপ্তানিমুখী শিল্পের কনসাইনমেন্টে হামলা।

৭. নিত্যপ্রয়োজনীয় পণ্যের দ্রব্যমূল্যের প্রাইস স্যাবোটাজ করার লক্ষ্যে সাপ্লাইচেইনে আঘাত।

৮. বিদেশে অবস্থিত বাংলাদেশি মিশন/দূতাবাসে বিদ্রোহ সংঘটন (মিশন/দূতাবাস কর্তৃক অন্তর্বর্তী সরকারের বিপরীতে প্রকাশ্য অবস্থান গ্রহণ)।

৯. যে কোনো উপায়ে সামরিক-আধা সামরিক বাহিনীর ভেতর উত্তেজনা সৃষ্টি। বাহিনীর সদস্যদের মাঝে গণহিস্টেরিয়া সৃষ্টির উদ্দেশ্যে নেতিবাচক প্রচার।

১০. একই সময়ে বিভিন্ন এলাকা/গ্রাম/উপজেলা/জেলায় বিশৃঙ্খলা সৃষ্টি করে সেসব এলাকা দখলে নেওয়ার চেষ্টা।

১১. সাইবার আক্রমণ করে ওয়েব নির্ভর বিভিন্ন সেবা ব্যবস্থায় ব্যাঘাত সৃষ্টি করা। অর্থনৈতিক ট্রানজাকশন অচল করে পুরো অর্থনীতি স্যাবোটাজ করা।

১২. অর্থনৈতিক-ব্যবসা প্রতিষ্ঠানে লুটতরাজ, ভাড়াটে ব্যক্তিদের সহায়তায় কৃত্রিম মবভায়োলেন্স সৃষ্টি। দেশবাসীকে সন্ত্রাসীর বিরুদ্ধে সজাগ থাকতে হবে।

আগুনের ঘটনা পূর্বপরিকল্পিত ও গভীর ষড়যন্ত্র : এনসিপি নেতা

মতামত দিন