রাজনীতি
ছবি: সংগৃহীত

শাপলাই হবে এনসিপির নির্বাচনী মার্কা : হাসনাত আব্দুল্লাহ।

নিজেস্ব প্রতিবেদক:

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নিশ্চিত করেছে, আগামী জাতীয় সংসদ নির্বাচনে তাদের নির্বাচনী প্রতীক হবে ‘শাপলা’। রোববার (১৯ অক্টোবর) এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ তার ভেরিফায়েড ফেসবুক পেজে এই বার্তা দেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, “শাপলাই আমাদের একমাত্র নির্বাচনী মার্কা। বিকল্প কোনো প্রতীক আমাদের কাছে গ্রহণযোগ্য নয়।” তিনি আরও অভিযোগ করেন, কমিশনের প্রতীকের তালিকাভুক্তি প্রক্রিয়ায় কোনো স্পষ্ট নীতিমালা নেই। “যে মার্কাগুলো ইতিমধ্যেই শিডিউলে অন্তর্ভুক্ত, কেন সেগুলো নির্বাচনের সময় দেওয়া হয়েছে, তার কোনো সুনির্দিষ্ট নীতি নেই। শাপলাকে তালিকায় অন্তর্ভুক্ত না করার কারণও পরিষ্কার নয়।”

তিনি নির্বাচন কমিশনের আচরণকে মধ্যযুগীয় স্বৈরশাসনের সঙ্গে তুলনা করে বলেন, “আমরা মনে করি, সিদ্ধান্তগুলো চাপিয়ে দেওয়া হচ্ছে। রিমোট কন্ট্রোল আগারগাঁওয়ে নেই; বাস্তবে অন্য কোনো জায়গা থেকে কমিশনের কার্যক্রম পরিচালিত হয়। আমাদের যখনই আলাপ করা হয়, মনে হয় তারা নিজস্বভাবে সিদ্ধান্ত নিতে পারছে না।”

শাপলাই হবে এনসিপির নির্বাচনী মার্কা : হাসনাত

এনসিপির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ জানিয়েছেন, “নির্বাচন কমিশন আমাদের খাট, বেগুনসহ ৫০টি প্রতীকের মধ্যে থেকে বেছে নিতে বলেছে। আমরা সেখান থেকে কোনো প্রতীক গ্রহণ করব না।”

এভাবে দলটি শাপলার দাবিতে অনড় অবস্থান বজায় রেখেছে এবং কমিশনের সঙ্গে বিভিন্ন পর্যায়ে আলোচনার মাধ্যমে এই অবস্থান পুনর্ব্যক্ত করেছে।

মতামত দিন